ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কলাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ads

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন কলাপাড়া’র অয়োজনে অফিসার্স ক্লাব মিলানায়তনে এসব সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমার মহিব। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মো. শহিদুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়াম্যান এস.এম রাকিবুল আহসান, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান।

অনুষ্ঠানে ৩৫ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা নির্বাচন অফিসার আদুল রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তারসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page